Logo Logo

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার


Splash Image

বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার টুনিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর পেচুল গ্রামের মোস্তাফি (১৯), আবু হোসেন (২০) ও হাসান আলী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে টুনিপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মেসার্স জামিল উদ্দিন ট্রেডার্সের সামনে পাকা সড়ক থেকে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...