বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে KAWAII TREDMIG TRAINING INSTITUTE-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাপানের Your Japan Career-এর প্রতিষ্ঠাতা হাজিমে সাইতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক। সেমিনারে সভাপতিত্ব করেন KAWAII TREDMIG TRAINING INSTITUTE-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউদ্দিন।
সেমিনারে জাপানে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ভিসা, দক্ষ কর্মীদের জন্য এসএসডব্লিউ (SSW) ভিসা এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জাপানে পড়াশোনা, কর্মসংস্থান, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকরা জানান, জাপানে যেতে আগ্রহীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনা দেওয়াই এ সেমিনারের মূল উদ্দেশ্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...