Logo Logo

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


Splash Image

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা প্রতিরোধ এবং নারী শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন।

এ সময় শাফি, রানা ও শামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এ ধরনের সমস্যা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।

বক্তারা আরও বলেন, নারী শিক্ষার প্রসার নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মেয়েদের জন্য শিক্ষার উপযুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...