Logo Logo

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান


Splash Image

কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে মইজ্জ্যারটেক চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী, সিসিপি টিম, সামাজিক সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


বিজ্ঞাপন


পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মইজ্জ্যারটেক চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অভিযান চলাকালে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বাড়ি, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা না ফেলা এবং পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলাম, নবনিযুক্ত কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিসিপি টিম লিডার এম মঈন উদ্দিন, কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয় এবং ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া সামাজিক সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’-এর নেতৃবৃন্দসহ বিএনপি, সামাজিক সংগঠন, সিসিপি টিম এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযানে অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...