Logo Logo

বগুড়ার শেরপুরে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প ও ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত


Splash Image

বগুড়ার শেরপুরে গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়ন আনসার ও ভিডিপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আনসার-ভিডিপি দলনেতা বেলাল হোসেনের উদ্যোগে আয়োজিত ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে গবাদিপশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

পরে ‘শাস্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি খামারকান্দি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হুকুম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়ায কাযমীর রহমান, খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিনা পারভীন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আনসার-ভিডিপি দলনেতা বেলাল হোসেনসহ আনসার-ভিডিপির সদস্য সুজন, সাজেদুল, নাইম, মোমিন, তানিয়া, সুরাইয়া ও ইসরাত প্রমুখ।

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...