বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলা ও ছিনতাইয়ের শিকার আহত যুবকের নাম নাজমুল ইসলাম। তিনি চাটখিল উপজেলার ভাওর এলাকার রিয়াজ উদ্দিন মিজি বাড়ির বাসিন্দা এবং সৌদি প্রবাসী মনির হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতা কিংবা পূর্বপরিকল্পনার জের ধরে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের (মৌলভী বাড়ি প্রকাশ সোহেল কমিশনারের বাড়ি) আলমগীরের ছেলে রিমি এই হামলা চালান। নাজমুলকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে তাঁর মাথায় ও শরীরের একাধিক স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারী তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেল, মূল্যবান স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চত্বর ত্যাগ করেন। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় আহত নাজমুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে চাটখিল থানার ওসি (তদন্ত) দেবাশীষ সরকার জানান, হামলার ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...