বিজ্ঞাপন
গ্রেপ্তার সাইফুল খাঁ রাজাপুর গ্রামের মৃত মালু খাঁর ছেলে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজবাড়ী সদর থানা পুলিশ বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলাটির নম্বর-১৪।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের এলাকায় আমড়া কুড়াতে যায় শিশুটি। এ সময় একই গ্রামের সাইফুল খাঁ শিশুটিকে একা পেয়ে পাশের গাছপালায় ঘেরা একটি স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের চাপের কারণে ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবার তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি। তবে পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল খাঁকে গ্রেপ্তার করে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...