রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি লেনিনগ্রাদ অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
বিজ্ঞাপন
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো মেসেজিং অ্যাপ ম্যাক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সেন্ট পিটার্সবার্গ থেকে এ খবর জানিয়েছে।
গভর্নর জানান, ড্রোন হামলার সতর্কতা তুলে নেওয়া হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত রাতে লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে রুশ প্রতিরক্ষা বাহিনী ১৫০টি ড্রোন ধ্বংস করেছে।
তিনি আরও জানান, হামলার মূল লক্ষ্য ছিল কিংসেপ পৌর এলাকার উস্ত-লুগা বন্দর। কয়েক দফায় ড্রোন হামলার পর বন্দর এলাকায় আগুনের সূত্রপাত হয়। এতে সেখানে কর্মরত তিনজন আহত হন।
আহতদের অবস্থা সম্পর্কে গভর্নর বলেন, তাদের আঘাত গুরুতর বা প্রাণঘাতী নয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...