Logo Logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘুরতে এসে সাবিকুন্নাহার লিজা (২৭) নামে এক নারী ও তাঁর সাত বছর বয়সী সন্তান লাবিব নিখোঁজ হয়েছেন। তাঁদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ চেয়ে পোস্ট দিয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১১ নভেম্বর) নিখোঁজ নারীর চাচাতো ভাই পরিচয়ে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিলে বিষয়টি সামনে আসে।

ওই পোস্টে তিনি জানান, তাঁর কাকাতো বোন সাবিকুন্নাহার লিজা (২৭) ও তাঁর ছেলে লাবিব (৭) গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পোস্টে নিখোঁজ সাবিকুন্নাহার ও তাঁর সন্তানের সন্ধান পেতে একটি যোগাযোগ নম্বর উল্লেখ করা হয়েছে। কেউ তাঁদের সন্ধান পেলে ওই নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

নিখোঁজ মা ও সন্তানের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...