বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ লক্ষ্যে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদসহ বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।”
ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য নির্ধারিত বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, “উভয় পক্ষের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা করতে বিদ্যমান কাঠামো ও কারিগরি দিক দিয়ে ভারত পুরোপুরি প্রস্তুত রয়েছে।”
ব্রিফিংয়ে অপর এক প্রশ্নের জবাবে বাংলাদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ বিষয়ে ‘বিবিসি বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কোনো মন্তব্য বা বলার কিছু নেই।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...