বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) সকালে বরগুনার খাকদোন নদীর পাড়ে ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে লিডার্স।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জনগোষ্ঠী প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা, জলবায়ু অর্থায়নে ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় মানুষের নাগরিক ও মৌলিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অধিকার রক্ষায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকেও আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবন ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...