বিজ্ঞাপন
অভিযুক্ত মো. রব্বানী গাজী বরগুনা সদর উপজেলার লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই। তার বাবার নাম পনু গাজী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসন মেনে নামাজ পড়ার জন্য রব্বানী গাজীকে পরামর্শ দেন মাওলানা সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও জানান, বয়সের কারণে তিনি বর্তমানে হাঁটাচলায় বেশ কষ্ট পান। এ ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন সময় গালাগাল ও হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয়রাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...