Logo Logo

মাদারীপুরের শিবচরে আলাদা ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু,পরিবারে শোকের মাতম


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে আলাদা ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই শিশুর পরিবারে চলছে শোকের মাতম।


বিজ্ঞাপন


সোমবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েদ (১০) নামের এক শিশু অপরদিকে সন্নাসীরচর এলাকায় গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত জুনায়েদের বাবার নাম ওবায়দুল খালাসী। তাঁদের পরিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে। আর হুমায়রা সন্নাসীরচর আজগর হাওলাদারকান্দি গ্রামের আলম মিয়ার মেয়ে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার দুপুরে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায় জুনায়েদ। সে সঙ্গে করে একটি লাইফ জ্যাকেট নিয়ে গেলেও সেটি না পরেই পানিতে নামে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেটটি পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে জুনায়েদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সোমবার বিকেলে একই উপজেলার সন্নাসীচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল-মমিন বলেন, শিবচরে আলাদা ঘটনায় পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...