Logo Logo

হাজার পুণ্যার্থীর পদচারণায় রাইংখ্যং শাখা বনবিহারে কঠিন চীবর দান সম্পন্ন


Splash Image

বিলাইছড়ি প্রতিনিধিঃ রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ‍্যং শাখা বনবিহারে কয়েক হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে ২৪তম মহান কঠিন চীবরদান যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্য়ের মধ্যদিয়ে সুসম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্যে ১৫নভেম্বর সন্ধ‍্যায় বেইন বুনা উদ্বোধনের মাধ্যমে বুদ্ধের বিনয় অনুসারে তুলা থেকে সুতা উৎপাদন, সুতার রংকরণসহ ২৪ঘন্টার মধ‍্যে চীবর বুনন বা কাপড় তৈরি সম্পন্ন করে সোমবার (১৬ নভেম্বর) বুননকৃত কাপড় কঠিনে পরিণত করে দিনব্যাপী চীবরদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

সকালের পর্বে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর ত্রিশরনসহ পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দানকার্য উৎসর্গ করা হয়। দান উৎসর্গ শেষে ভিক্ষুদের দেয়া বুদ্ধের মূখনি:সৃত বাণী শ্রবণ করা হয়। ধর্মীয় সভায় অমৃত ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বনবিহারের অধ‍্যক্ষ ভদন্ত প্রজ্ঞাদর্শী ভিক্ষু ও খাগড়াছড়ির সুখী হোতু বনবিহার এর অধ‍্যক্ষ ভদন্ত করুণাবংশ মহাথের।

বিকাল পর্বে ধর্মীয় সঙ্গীত পরিবেশনা পূর্বক, বুদ্ধমূর্তিদান ও চীবরদান করাসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়। পরে কঠিন চীবর দান বিষয়ে ধর্মালোচনা করেন, জুরাছড়ি বেনুবন বৌদ্ধ বিহার ও নানিয়ারচরের অধ‍্যক্ষ পন্থক মহাথের, ক্ষান্তিপুর বন ভাবনা কুটিরের অধ‍্যক্ষ আর্যবোধি মহাথের ও চীবর দানানুষ্ঠানের সংঘ প্রধান কাটাছড়ি বন ভাবনা কেন্দ্রের অধ‍্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাথের। ধর্মালোচনা শেষে উপাসক-পাসিকাগণ চীবরগুলো ভান্তেদের প্রদান করেন।

সন্ধ্যায় প্রদীপ পূজা ও ফানুস উত্তোলনের মধ‍্যদিয়ে চীবরদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...