Logo Logo

২-০ গোলে হারিয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয়ের ফুটবলে জয়ী নজরুল বিশ্ববিদ্যালয়


Splash Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭'র উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) ২-০ গোলে হারিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।


বিজ্ঞাপন


সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে দুই গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে নজরুল বিশ্ববিদ্যালয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের হয়ে গোল দুটি করেন দর্শন বিভাগের শিক্ষার্থী রূপক চাকমা ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ভিনসেন্ট ত্রিপুরা।

জয়ের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক অনিক চন্দ্র কর বলেন, “আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭-এর উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। পূর্বপরিকল্পনা অনুযায়ী মাঠে নিজেদের সেরাটা দিতে পেরেছি বলেই এ জয় অর্জন সম্ভব হয়েছে। দলের প্রত্যেক খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে। আশা করছি, এ ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলা উপহার দিতে পারব এবং বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হব।”

উল্লেখ্য, ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...