ছবিঃ ইন্টারনেট
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর ৭টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন নির্ধারিত রয়েছে। এবারও দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে এবং আবেদনের ন্যূনতম জিপিএ-এর শর্ত কিছুটা শিথিল করা হয়েছে।
আবেদনের যোগ্যতা ও ফি:
২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক (এসএসসি) বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিটভিত্তিক নির্ধারিত জিপিএ শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
এ, বি, সি ও ডি ইউনিট: আবেদন ফি ৮০০ টাকা।
ই ইউনিট: আবেদন ফি ৭০০ টাকা।
সি-১ ইউনিট ও আইবিএ-জেইউ: আবেদন ফি ৬০০ টাকা।
***(প্রতিটি ইউনিটের আবেদন ফির সঙ্গে ১.২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।)
প্রবেশপত্র ও সম্ভাব্য পরীক্ষার সময়সূচি:
আগামী ২৫ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছুরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ২০২৭ সালের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে (শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ব্যতীত)। ৮০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নের বিপরীতে ৯০ নম্বরের এই পরীক্ষার সময় থাকবে ৫৫ মিনিট।
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ভর্তি ওয়েবসাইট admission.juniv.edu -এ প্রবেশ করে ধাপে ধাপে আবেদন ও ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...