Logo Logo

কবি- আলেয়া মান্নান

তোর ছবি


Splash Image


বিজ্ঞাপন


মুচকি হাসি পেতো যদি, তোর ঠোঁটের গালিচায়।

ঝর্ণা তখন বয়ে যেত তোর বুকের আঙিনায়।

চুপসে আবার থাকতে যেন শিশিরের কণায়।

তোর ছবিটা আঁকছি আমি ভালোবাসার বর্ণনায়।

কালবৈশাখী ঝড় ভাসতো, তোর কালো চুলে।

হাসনাহেনা দুলে থাকতো, তোর কানের দুলে।

তোর কালো চোখ দুটি, বারে বারে দেখি।

গভীর মনে তৎক্ষণাতে তোর ছবিটি আঁকি।

নাক তোর ঘেমে যায়, গ্রীষ্মের দুপুর বেলায়।

সযতনে মুছে দেবো আমার আলতো ছোঁয়ায়।

যদি তোর হৃদয়টাকে ছুঁয়ে দিতাম আমি।

তোর কাছে কি এর চেয়ে বেশি,হতো কিছু দামি?

দিতাম যদি স্বপ্নে দেখা, তোর ঘুমের বেলা।

মন আনন্দে করতে তখন হাজারো খেলা।

যদি তোকে ভালোবেসে আঁচল বেঁধে রাখি।

তখনও কি চাইবি না, তোর ছবিটা আঁকি?

যদি দিতাম আড় চোখে, মন কাড়ানো হাসি।

তখন বাজতো তোর মনে, হাজার বীণার বাঁশি।

যদি দিতাম খোঁপায় গুঁজে সাদা গোলাপ ফুল।

তবুও তুই সাজতে গিয়ে, করবি কত ভুল।

অগোছালো শাড়ি যখন জড়াবি তোর গায়ে।

লজ্জায় মুখ লাল হবে, ভুল করারই দায়ে।

আমার ওমনি কিছু কথায়, অভিমান হয় তোর।

নিখুঁত ছিলো ভালোবাসা তাও করিলি পর?

আজও কি বুঝিস নে তুই, কতটা ভালোবাসি?

তাই তো আমি হৃদয় জুড়ে, এঁকেছি তোর ছবি।

দুঃখ কান্না হাসির মাঝে, অভিমানটা লুকিয়ে থাকে।

তোর ছবিটা আঁকছি মনে, অনুভবে রেখেছি তোকে।

কবি পরিচিতি- আলেয়া মান্নান, এনআইডি অনুযায়ী (মোসাঃ আলেয়া খাতুন)। জন্ম নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। কবি ভ্রমন প্রেমী ঘুরতে ভালোবাসে। কবির শৈশব ছিলো খুব দূরন্ত। কবি ভালো মনের মানুষ, কবি সর্বোচ্চ চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকতে। কবি একজন মা, কবি সংসারী, কবি চাকুরীজীবি, কবি জীবন সংগ্রামী, কবি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ এটাই তার বড় পরিচয়। এ পর্যন্ত কবির ১০০টিরও বেশি কবিতা জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...