বিজ্ঞাপন
প্রোগ্রেসিভ স্কুল ও কলেজ, শেরপুরের শিক্ষার্থী তানভীর মানবিক বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস (A+) পেয়েছে। ৮৬ দশমিক ৫ শতাংশ নম্বর নিয়ে সে শেরপুর উপজেলায় প্রথম এবং বগুড়া জেলায় চতুর্থ স্থান অর্জন করেছে।
তানভীরের এই অসাধারণ সাফল্যের খবর জানার পর তার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে শেরপুর উপজেলা প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক খরচ নির্বাহের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া থেকে শুরু করে ভবিষ্যতে তার যেকোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে। মা-বাবার স্নেহবঞ্চিত হয়েও অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তানভীরের এই সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। তার উচ্চশিক্ষার পথচলা আরও সহজ ও সুন্দর হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রতিকূলতাকে জয় করে উচ্চশিক্ষার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করুক তানভীর—এগিয়ে যাক অদম্য মেধা ও সম্ভাবনার পথে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...