Logo Logo

কর্ণফুলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশরাফুল আলম সুমনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেপ্তার সুমন কর্ণফুলী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার জমাদারপাড়ার বাসিন্দা। তিনি শামসুল আলম ও ফরিদা ইয়াছিমনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর শাহমীরপুরের জমাদারপাড়ায় মো. মামুনুর রশিদ সাগর হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিলেন সুমন। কর্ণফুলী থানার মামলা নম্বর-০২ (৯) ১৮। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদের নির্দেশনায়, পরিদর্শক (তদন্ত) ও সেকেন্ড অফিসারের সহযোগিতায় এএসআই শাকিল আহমেদ ও এএসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে সোমবার, ২৩ নভেম্বর মীরসরাইয়ের বাবৈয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ১৬ নভেম্বর ছোট ভাইয়ের বিয়েতে অংশ নিতে তিনি দেশে আসেন। পরবর্তীতে বিদেশে যাওয়ার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন।

কর্ণফুলী থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...