Logo Logo

বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি


Splash Image

জাকির হেসেন, শার্শা প্রতিনিধিঃ ​দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টির প্রতিবাদ এবং আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল স্থলবন্দর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

​শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা বেনাপোল পুরাতন পৌরসভা প্রাঙ্গণে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থলবন্দর এলাকা প্রদক্ষিণ শেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাড়া-মহল্লায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।

​জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান বলেন, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না। গত ১৭ বছর যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের অনেকেই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

​কর্মসূচিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম ও আলমগীর হোসেন লিটন, সাবেক সহ-সভাপতি খাঁন মোহাম্মদ আলী রাজা, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...