বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্কুল ফিডিং এবং খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম আজম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আমজাদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, এসএমসি সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা এবং প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, বাড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করলে পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তবে এর জন্য সঠিক চিকিৎসা ও নিয়মিত ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণ ও সহায়তা নেওয়ার পরামর্শ দেন তারা।
বক্তারা আরও বলেন, পড়াশোনা শেষ করে চাকরির আশায় বসে না থেকে খামার গড়ে তুলতে পারলে নিজের স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অভি দাশ বলেন, যে কেউ চাইলেই বাড়িতে ৪-৫টি হাঁস-মুরগি পালন করতে পারেন, যা পরিবারের মাংস ও ডিমের চাহিদা পূরণ করবে। উপজেলায় পর্যাপ্ত গরুর দুধ পাওয়া যায় না উল্লেখ করে তিনি রাঙ্গামাটি থেকে দুধ সংগ্রহের বিষয়টি তুলে ধরেন।
তিনি উপস্থিত খামারিসহ উপজেলার সবাইকে সামর্থ্য অনুযায়ী প্রাণিসম্পদ পালনের মাধ্যমে স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। খামারিদের উদ্বুদ্ধ করতে সামর্থ্য অনুযায়ী আর্থিক প্রণোদনার ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও কৃমিনাশক বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...