বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে শহরের ডিসি মোড়ে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম এবং ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন ও কাজী আব্দুল মালেক এবং সদর উপজেলা আমির আবু হানিফা শাহসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়েছে। গণভোটের রায় বাস্তবায়ন করা হলে আজ কোনোভাবেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারত না এবং গোপালগঞ্জসহ সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করার সাহস পেত না। তিনি অতি দ্রুত অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
সমাবেশ শেষে ডিসি মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...