Logo Logo

বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন


Splash Image

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। অনুষ্ঠানে উপজেলার প্রাণিসম্পদ খাতের সার্বিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “আসুন, আমরা আমাদের উপজেলাকে প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ করি।” এ সময় তিনি আধুনিক খামার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পোল্ট্রি, ডেইরি এবং গরু মোটাতাজাকরণ ও মাংস উৎপাদনে এগিয়ে আসার জন্য খামারিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের খামারিরা।

আলোচনা সভায় স্থানীয় পোল্ট্রি খামারি নান্না গাজী ও জাহিদুল ইসলাম (কুদ্দুস) তাদের খামার পরিচালনার বিভিন্ন সফলতা ও ব্যর্থতার বাস্তব চিত্র তুলে ধরেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...