বিজ্ঞাপন
এই কর্মসূচির অংশ হিসেবে রোববার বরিশালে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের জন্য পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সরকারি কর্মসূচি অনুযায়ী বিভাগীয় সম্মেলনসমূহের তারিখ নির্ধারণ করা হয়েছে—
রাজশাহী: ১২ জানুয়ারি, রংপুর: ১৪ জানুয়ারি, চট্টগ্রাম: ১৫ জানুয়ারি, ঢাকা: ১৭ জানুয়ারি, ময়মনসিংহ: ১৯ জানুয়ারি, সিলেট: ২২ জানুয়ারি, খুলনা: ২৪ জানুয়ারি।
এসব বিভাগীয় মতবিনিময় সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র শিক্ষক, সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমিতির সভাপতি ও সম্পাদক, এনজিও প্রধান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
সভাগুলোতে ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে বলে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...