অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রুহুল আমিন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রুহুল আমিন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে কালাদরাফ ইউনিয়নের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ক্লাস চলাকালীন বিরতির সময় মাঠে খেলছিল। ওই সময় শিক্ষক রুহুল আমিন তাকে ফুসলিয়ে মাদ্রাসার অফিস রুমের পাশের একটি খালি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা চালান।
ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানালে পরিবারে শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। পরে শিশুটির মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
অভিযোগের সত্যতা যাচাই করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষককে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...