বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা গুণীজনদের অপদস্থ করত। আশা ছিল তাদের পতনের পর এই অপসংস্কৃতি বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়, একটি বিশেষ রাজনৈতিক দল বর্তমানে নতুন জালেম হিসেবে আত্মপ্রকাশ করেছে। যাদের মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে জাতি কোনো অগ্রগতি আশা করতে পারে না।
দেশের উন্নয়নে নারীদের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে আবহমানকাল ধরে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে মা-বোনদের অবদানেই বাংলাদেশ আজ বিশ্বজুড়ে সুনাম কুড়াচ্ছে। অথচ অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি, নতুন জালেমরা এবং তাদের নেতা দুদিন আগে এদেশের নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত ও আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন।
জনসভা চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা ১২টা ২৭ মিনিটে তারেক রহমান মঞ্চে উঠলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জনসভাস্থলে নারী ও শিশুদের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে আলাদা বসার জায়গা করা হয়েছিল। কিন্তু তারেক রহমানকে একনজর দেখতে পেছনে থাকা পুরুষ নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে হুড়াহুড়ি করে এগোতে থাকেন। এতে সেখানে অবস্থানরত কয়েক শতাধিক নারী দিশেহারা হয়ে পড়েন এবং হুড়োহুড়িতে কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে যান। অসুস্থদের মধ্যে এক নারীকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উক্ত সমাবেশে তারেক রহমান বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে বিএনপি ও সমমনা মিত্র দলগুলোর মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের জয়যুক্ত করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...