বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি বাজারে আয়োজিত এক পথসভায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ।
আদালত সূত্রে জানা গেছে, রাত ৮টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের সভায় মাইক ব্যবহার করে বক্তব্য দিচ্ছিলেন প্রার্থী সারজিস আলম।
নির্বাচনী আচরণবিধির ১৭ (২) ধারা লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। অভিযানে বিজিবি ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শাপলা কলি প্রতীকের সভার ক্ষেত্রেও বিধি অনুযায়ী জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রার্থীর প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জানান, এশার নামাজের পর পথসভা শুরু করতে গিয়ে আটটা বাজতে কয়েক মিনিট বাকি ছিল। প্রার্থীর বক্তব্য চলাকালীন নির্ধারিত সময় কিছুটা অতিক্রম হয়ে যায়। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
পথসভা চলাকালে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...