বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য ডিপ্লোম্যাট’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
নয়াদিল্লির সাংবাদিক শাহাদাৎ স্বাধীনকে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান ১২ ফেব্রুয়ারির আসন্ন নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে দলের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসীদের দক্ষতা উন্নয়নে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে বিএনপির রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, দলীয় কর্মসূচিতে এখন সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে।
নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে তারেক রহমান ‘দ্য প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ভাবনা শুনছেন। পরিবেশ রক্ষায় বিএনপি ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ লাগানোর বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার এবং দুর্নীতি রোধের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মনে করেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি স্পষ্ট করেন যে, কোনো নির্দিষ্ট দেশের বলয়ে না থেকে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা জাতীয় স্বার্থকেই সবার ওপরে রাখা হবে।
বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনাকে বাস্তবসম্মত দাবি করে তারেক রহমান বলেন, বর্তমানে অর্থনীতি পোশাক খাত ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল হলেও তারা আইটি খাত, সেমিকন্ডাক্টর শিল্প, হালকা প্রকৌশল এবং এসএমই খাতের ওপর বিশেষ জোর দেবেন। এ ছাড়া খাদ্য ও সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিগত স্বৈরাচারী শাসনামলে ব্যাংক খাতের ঋণখেলাপি ও অর্থ পাচারের সমালোচনা করে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির অভাবেই জনগণের টাকা লুণ্ঠন করা হয়েছে। তার সরকার ক্ষমতায় আসলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে না—এমন নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির মূল অঙ্গীকার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...