বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শেরপুরের ধুনট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধুনট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা নির্বাচনী পরিবেশে নারী কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ তুলে ধরেন এবং নারী ভোটারসহ সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের দায়িত্বশীল সুলতানা ইয়াসমিন বলেন, “ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো।”
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জান্নাত আরা। তিনি বলেন, “বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা জেগে উঠেছে। তাদের আর দমিয়ে রাখা যাবে না।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঢাকা-৪ আসন ও টাঙ্গাইল এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে মহিলা কর্মীদের হেনস্তার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানের মতো শেরপুরেও এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...