Logo Logo

ডি.সি. রোড ঔষধ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত


Splash Image

চট্টগ্রামের ডি.সি. রোড ঔষধ ব্যবসায়ী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) নগরের ডি.সি. রোডের ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া, চকবাজার এলাকার দেওয়ান বাজারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবনির্বাচিত ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে শপথ পাঠ করানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. স্বপন কুমার চৌধুরী, অমল পাঠক, ডা. আয়াত উল্লাহ, অমর চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলক কান্তি দে।

অতিথিরা তাঁদের বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং ঔষধ ব্যবসায়ীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, নৈতিক ব্যবসা চর্চা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—

সভাপতি : ঝুলন মল্লিক

সাধারণ সম্পাদক : দীপংকর দাশ (লিটন)

অর্থ সম্পাদক : শিমুল দে

সাংগঠনিক সম্পাদক : পুলক কান্তি দে

সহ-সভাপতি : রিটন বৈদ্য, অপরাজিৎ চৌধুরী (নিপু)

যুগ্ম সাধারণ সম্পাদক : দেলোয়ার হোসেন

সহ-সাধারণ সম্পাদক : রুপায়ন দেব (লিটন)

সহ-সাংগঠনিক সম্পাদক : হারাধন দেব

সহ-অর্থ সম্পাদক : রাসেল দেব

প্রচার ও প্রকাশনা সম্পাদক : নির্মল চক্রবর্তী (কনক)

সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক : রুবেল দাশ

দপ্তর সম্পাদক : তরুণ ভট্টাচার্য্য

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : তপন কুমার দে

তথ্য ও প্রযুক্তি সম্পাদক : মিথুন রশ্মি বিশ্বাস

সাংস্কৃতিক সম্পাদক : বাবুসেন ইমন

কার্যকরী সদস্য : মিন্টু দাশ, সুধীর দাশ, উত্তম কুমার মজুমদার, ফরিদুল আলম, প্রসেনজিৎ সিকদার।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...