Logo Logo

গোপালগঞ্জে ডা. কে এম বাবরের পক্ষে পৌর বিএনপির নির্বাচনী প্রচারণা


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে গোপালগঞ্জ পৌর বিএনপি।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি রানা-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর বিএনপির ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান ববি।

প্রচারণাকালে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ডা. কে এম বাবরের রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তারা আরও বলেন, ডা. কে এম বাবরের মতো যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বই গোপালগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম।

এ সময় গোপালগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনী প্রচারণা কর্মসূচি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...