Logo Logo

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকৃবিতে ছাত্রশিবিরের মিষ্টি বিতরণ ও এতিমদের আপ্যায়ন


Splash Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মিষ্টি বিতরণ ও এতিম শিশুদের আপ্যায়নের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে বাকৃবি শাখা ছাত্রশিবির। একই সঙ্গে দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রেলওয়ে কলোনি এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার এতিম শিশুদের জন্য এক বেলার খাবারের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ আল মঈন বলেন, “শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেছি। ন্যায় ও ইনসাফের সংগ্রামে আমাদের দীর্ঘ পথচলার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এই আয়োজন। পাশাপাশি এতিম শিশুদের এক বেলার খাবারের ব্যবস্থাও করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ছাত্রশিবির সর্বদা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের ক্রান্তিলগ্নে আমাদের কিছু ভাই সাহসিকতার সঙ্গে সামনের সারিতে থেকে শহীদি মর্যাদা লাভ করেছেন। আজকের এই দিনে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শিবিরের সকল নেতৃবৃন্দের সাফল্য কামনা করি।”

কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...