বিজ্ঞাপন
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) শ্রেণীকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিটিআইয়ের তত্ত্বাবধানে আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার ডা. মো. সবুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একান্তই নিজেদের প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে সততা ও পরিশ্রমের মাধ্যমে এর মান-মর্যাদা রক্ষা করতে হবে। কোনো ধরনের অনিয়ম ও অনিষ্ট থেকে বিশ্ববিদ্যালয়কে দূরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে ভবিষ্যতে আরও দক্ষ গ্র্যাজুয়েট তৈরি হবে, আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে—এমন প্রত্যাশাই আমাদের। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীদের কর্মজীবন আরও গতিশীল ও কার্যকর হবে বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, বাকৃবির বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মচারীর অংশগ্রহণে গত ২৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...