বিজ্ঞাপন
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী বাস ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ইজিবাইকটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস সেটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
জানা গেছে, আহতরা সবাই আসন্ন নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এই সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নির্বাচনের শেষ মুহূর্তে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...