বিজ্ঞাপন
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, ছায়া মন্ত্রিসভা মূলত রাষ্ট্রীয় সার্বিক কার্যক্রমে ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করবে। এর প্রধান লক্ষ্য হবে নতুন সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি রাখা এবং ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা পালন করা।
এদিকে, নির্বাচনের পর দেশজুড়ে শুরু হওয়া নৈরাজ্য ও জুলুমতন্ত্রের অভিযোগ তুলে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন এনসিপি মুখপাত্র। শনিবার দিবাগত রাতে রাজধানীতে বিএনপির কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি বিএনপিকে সতর্ক করে দেন।
আসিফ মাহমুদ বলেন, অবিলম্বে এসব বন্ধ না হলে দলটিকে শেখ হাসিনার শোচনীয় পরিণতির কথা মনে করিয়ে দেন তিনি।
বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, “আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সার্বভৌমত্বের পক্ষে ম্যান্ডেট চেয়েছিলাম এবং জনগণ তা দিয়েছে। আমরা সেই ম্যান্ডেটের সম্মান রক্ষা করব।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, মোদি এলে সেই অনুষ্ঠানকে ‘নির্লজ্জ অনুষ্ঠান’ হিসেবে অভিহিত করে সেখানে উপস্থিত হওয়া নিয়ে এনসিপি পুনর্বিবেচনা করবে।
দেশের গণমাধ্যমের বর্তমান ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, শপথ গ্রহণের আগেই কিছু গণমাধ্যম ও সাংবাদিক বিএনপির সামনে নতি স্বীকার করছে।
তিনি বলেন, “শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তোলার পেছনে যে ধরনের স্তাবকতা দায়ী ছিল, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।”
তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের ৪৬ শতাংশ জনগণ বর্তমান বিজয়ীদের ভোট দেয়নি। বিশেষ করে মা-বোন ও তরুণ প্রজন্ম ১১ দলীয় জোটকে আগামীর বাংলাদেশের জন্য নিরাপদ মনে করে সমর্থন দিয়েছে।
আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দমন-পীড়নের মাধ্যমে মাফিয়াতন্ত্র কায়েম করতে চাইলে শেখ হাসিনার উদাহরণ যেন বিএনপি ভুলে না যায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...