বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশবাসীকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলটির সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এই ত্যাগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে আজ সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা। শপথ গ্রহণ শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনেই দলটির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়, যার মাধ্যমে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। সংসদীয় দলের এই প্রথম সভাতেই জনস্বার্থকে প্রাধান্য দিয়ে বিলাসদ্রব্য ও বিশেষ সুবিধা বর্জনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন নবনির্বাচিত আইনপ্রণেতারা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত হয়েই এমন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বিএনপি জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা এবং স্বচ্ছ রাজনীতির এক নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...