বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির সদস্যরা উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হেলাল উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড মো আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার ড মো জহিরুল আলম, সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, যুগ্ম সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বাকৃবিসাসের সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির আত্মমর্যাদা, সংস্কৃতি ও স্বকীয়তা রক্ষার ঐতিহাসিক আন্দোলন। মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণা। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার শক্তি জোগায়।
দিবসের প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ঈশা খাঁ হল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরে উপাচার্যের নেতৃত্বে বৈশাখী চত্বর থেকে প্রভাতফেরি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমরা মাতৃভাষায় কথা বললেও শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রমের সর্বোচ্চ স্তরে বাংলা এখনও প্রত্যাশিত মর্যাদা পায়নি। তবে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত সরকার সর্বস্তরে প্রশাসনিক ও দাপ্তরিক ক্ষেত্রে বাংলা ভাষা চালু করতে কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...