বিজ্ঞাপন
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ইসরাত জাহান লাবণ্য ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামের আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের কন্যা। পড়াশোনার সুবাদে তিনি ফরিদপুরের গোয়ালচামট ১ নম্বর সড়কের খন্দকার লুৎফর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক শহরের বাইরে থাকায় তাঁর শ্বশুর সিদ্দিকুর রহমান বাড়িটি দেখাশোনা করছিলেন। ঘটনার সময় জানালার ভেতর থেকে মোবাইলের শব্দ শুনতে পান তিনি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে উঁকি দিয়ে দেখতে পান, ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্য ঝুলে আছেন।
সিদ্দিকুর রহমানের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত ওড়না কেটে মরদেহ নিচে নামান। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মেধাবী এই ছাত্রীর এমন মৃত্যুতে তাঁর পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...