বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ওই বৃদ্ধা ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই অবরোধ, যার ফলে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাইওয়ে পুলিশের এসআই নৃপেন বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে এবং ঘাতক বাসটিকে শনাক্ত করার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...