বিজ্ঞাপন
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, “সিভিল সার্জনদের শুধু অফিসে বসে থাকলে চলবে না, নিয়মিত মাঠপর্যায়ে ভিজিট করতে হবে। ডাক্তারসহ সংশ্লিষ্ট সবাইকে সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।”
মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদ রয়েছে, তা দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে। যেখানে যেটি প্রয়োজন, সেখানেই জনবল ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হবে। এতে উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসা সেবা শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে এগুলো সচল রাখা হবে। যাতে মায়েরা ও সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা নিজ এলাকার ক্লিনিক থেকেই নিতে পারেন। এতে বড় হাসপাতালে অপ্রয়োজনীয় চাপও কমবে।
এছাড়া যেসব হাসপাতাল দীর্ঘদিন ধরে জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রমে পিছিয়ে আছে, সেগুলো চালু ও আধুনিকায়নে কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্বাস্থ্যখাতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ের চিকিৎসা সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...