বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ীতে এসে পৌঁছালে জেলা প্রশাসক সুলতানা আক্তার তাঁকে ফুলেল শুভেচ্ছা এবং স্বাগত জানান। এরপর স্থানীয় সার্কিট হাউসে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদানকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় তাঁর এই প্রথম আগমনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি স্থানীয় কর্মসূচিতে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...