বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নীলফামারী তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আনোয়ারুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সেমিনারে সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের তথ্য জানার আইনগত অধিকার রয়েছে। সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান তথ্য দিতে অস্বীকৃতি জানালে তথ্য অধিকার আইন সাধারণ মানুষকে সেই তথ্য প্রাপ্তিতে পূর্ণ সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রিইব-এর চলমান বিভিন্ন কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরেন সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান। তিনি বলেন, সঠিক তথ্যের মাধ্যমেই যেকোনো এলাকার সমস্যা সমাধান ও কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে রিইব সর্বদা জনগণের পাশে থাকবে।
মতিউর রহমান আরও উল্লেখ করেন, কোনো অফিস বা প্রতিষ্ঠান তথ্য প্রদানে অনিহা প্রকাশ করলে রিইব আইনি ও কারিগরি সহায়তার মাধ্যমে নাগরিকদের পাশে দাঁড়াবে। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, নীলফামারী হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা ডা. ওমর ফারুক এবং সুজন-এর নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রাজা।
এছাড়াও অনুষ্ঠানে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন ফিল্ড অফিসার এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...