Logo Logo

শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে বাকৃবি ছাত্রদলের ইফতার বিতরণ কর্মসূচি


Splash Image

পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও সহমর্মিতার চেতনাকে ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বাকৃবি শাখা ছাত্রদল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পানি ও রান্না করা খাবার।

আয়োজকরা জানান, রমজানের মহৎ আদর্শ বাস্তবায়ন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় তারা সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এসময় সংগঠনের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, "রমজান আমাদের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাস। এই মাসে আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে না পারি, তবে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করা হয় না।"

তিনি আরও বলেন, "শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব শুধু একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়; মানবিক মূল্যবোধ চর্চা ও সামাজিক দায়বদ্ধতা পালনও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, বাকৃবি হোক মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...