বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) সকাল দশটার দিকে প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে উপস্থিত হয়ে সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সমিতির নারী ও পুরুষ মিলিয়ে প্রায় একশত সদস্য উপস্থিত ছিলেন। রাজবাড়ীর সুবিধা-বঞ্চিত মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে এই সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির উপদেষ্টা শচীন্দ্রনাথ সরকার, সভাপতি উত্তম কুমার সরকার, সদস্য গোপাল হালদার ও অশোক সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মৎস্যজীবীদের এই ভালোবাসায় সিক্ত হন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি মৎস্যজীবী সম্প্রদায়ের কল্যাণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...