বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।
বৈঠক শেষে ড. আবদুল মঈন খান সাংবাদিকদের জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে। দেশে নতুন সরকার আসার প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি, নীতিমাল ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনার জন্যই তারা এই বৈঠকে অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে। বিএনপির সঙ্গে আলোচনায় মূলত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারের বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নীতিমালার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
মঈন খান আরও বলেন, বৈঠকে বর্তমান বিশ্বের সার্বিক ঘটনাপ্রবাহ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...