Logo Logo

খামেনির মৃত্যুতে শোক বইয়ে সই করলেন এনসিপি নেতা আখতার


Splash Image

খামেনির মৃত্যুতে শোক বইয়ে সই করছেন এনসিপির সদস্য সচিব এমপি আখতার হোসেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকাস্থ ইরান দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।


বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) দুপুরে তিনি এই শোক বইতে সই করেন।

এর আগে দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে সমবেদনা জানাতে রাজধানীর ইরানি দূতাবাসে যান। প্রতিনিধি দলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সাথে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন এবং অ্যাডভোকেট হুমায়রা নূর।

প্রতিনিধি দলের সদস্যরা ইরানের সর্বোচ্চ নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং দেশটির সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা জানান। এসময় তারা বিশ্ব রাজনীতিতে আয়াতুল্লাহ খামেনির প্রভাব ও অবদানের কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...