বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) টুঙ্গিপাড়ার পাটগাতীতে নিজ বাসভবনে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে টুঙ্গিপাড়াবাসীর অতীত শঙ্কার কথা উল্লেখ করে এমপি জিলানী বলেন, "আগে এখানকার মানুষের মধ্যে একটা সংশয় ছিল, বাইরে নিজেদের পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেন না। কিন্তু সদ্য সমাপ্ত নির্বাচন ও বিজয়ের মধ্য দিয়ে সেই শঙ্কা কেটে গেছে। এখন আপনারা সিনা টান করে বলবেন, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি।"
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনসাধারণের কাছে জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, "আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। আমার কোনো পদক্ষেপে ভুল হলে অভিভাবক হিসেবে আপনারা অবশ্যই আমাকে শুধরে দেবেন, তাহলে আমি উপকৃত হব এবং ভুল থেকে শিক্ষা নেব। আপনাদের সহযোগিতা পেলে আমি একটি সাম্যভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক এবং দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়ে তুলতে চাই।"
এলাকার উন্নয়নের বিষয়ে সংসদ সদস্য বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি গোপালগঞ্জকে আলাদা চোখে দেখতে চান না। দেশের অন্য ৬৪টি জেলার মতোই তিনি গোপালগঞ্জকে সমান গুরুত্ব দেন। এখানকার মানুষ যেন কোনোভাবেই উন্নয়নবঞ্চিত বা বৈষম্যের শিকার না হয়, সে জন্যই আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাদের সমস্যার কথা শুনছি।"
ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সভাপতি আমিনুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...