বিজ্ঞাপন
অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন আলোর সারথি যুব সংগঠন এর সাধারণ সম্পাদক মুরাদ আল হাসান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর, আলোর সারথি ব্লাড ব্যাংকে সমন্বয়ক সাইফুল ইসলাম অনিক, আইন সম্পাদক নাসির হোসাইন, সদস্য সজল মৃধা ও সজিব এবং কুয়েত প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা পর্ব শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সকল উপস্থিত স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...