Logo Logo

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার


Splash Image

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএস-এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে। ডিবি প্রধান আরও উল্লেখ করেন যে, জেনারেল মাসুদের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে সেই মামলাগুলোর বিস্তারিত তথ্য তিনি জানাননি।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনকালে এক-এগারোর পট পরিবর্তনের পর গঠিত গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও ২০১১ সালের জুন পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন।

২০১৮ সালে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, কিন্তু এর পাঁচ দিন পর জাতীয় পার্টির ফরম কেনেন এবং পরদিনই দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...