Logo Logo

চরমোনাইতে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত


Splash Image

বরিশালের চরমোনাইর ঐতিহাসিক বাৎসরিক মাহফিলে দেশের অন্যতম বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মাহফিলের তৃতীয় দিনে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে মাহফিল ময়দানে লাখো মুসল্লির সমাগম ঘটে।


বিজ্ঞাপন


সকাল থেকেই বরিশালসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মুসল্লিরা মাহফিল ময়দানে আসতে থাকেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছর ফাল্গুন মাসে এ মাহফিল অনুষ্ঠিত হলেও চলতি বছর চৈত্র মাসে সময় নির্ধারণ হওয়ায় আবহাওয়া কিছুটা গরম ছিল। তবে তীব্র গরম উপেক্ষা করেও লক্ষ লক্ষ মুসল্লি মাহফিলে অংশ নেন।

জুমার নামাজের আগে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতী সৈয়দ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পারলৌকিক জীবন গঠনে ইসলামের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর ঐতিহাসিক বাৎসরিক মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...